Dhaka শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হজ শেষে মদিনা গেলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হজের আনুষ্ঠানিকতা শেষে এখন মদিনায় অবস্থান করছেন। স্থানীয় সময় শুক্রবার (৩০ জুন) রাত সাড়ে নয়টায় তিনি ও তার পরিবারের সদস্যরা মদিনায় পৌঁছান।

পবিত্র হজের আনুষ্ঠানিকতার শেষ দিনে তিনি শুক্রবার বিকেলে কাবা শরীফে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হজ পালনের উদ্দেশে দশ দিনের সফরে রাজকীয় অতিথি হিসেবে সৌদি আরব পৌঁছান গত ২৩ জুন।

হজের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে এর আগে রাষ্ট্রপ্রধান তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ২৪ জুন রাজকীয় অতিথি হিসেবে ওমরাহ পালন করেন।

রাষ্ট্রপতি এবং তার পরিবারের সদস্যরা গত ২৬ জুন রাষ্ট্রীয় প্রটোকলে মিনায় যান। তিনি ২৭ জুন (৯ জিলহজ) আরাফাতের ময়দানে যান। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পবিত্র হজ প্রক্রিয়ার অংশ হিসেবে সেখানে পুরো দিন কাটান।

তিনি সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে আরাফাত ত্যাগ করেন এবং সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় করেন।

রীতি অনুযায়ী সব হজযাত্রীরা সেখানে খোলা আকাশের নিচে রাত কাটান। ফজরের নামাজ আদায় করে বুধবার ১০ জিলহজ আবার মিনায় ফিরে যান।

রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-৩৩৮) ২ জুলাই মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

রাষ্ট্রপতি ও সফরসঙ্গীদের বহনকারী বিমানটি আগামী ৩ জুলাই ঢাকায় অবতরণ করবে।

আবহাওয়া

হজ শেষে মদিনা গেলেন রাষ্ট্রপতি

প্রকাশের সময় : ১২:২১:০০ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩