Dhaka মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিচার বিভাগের প্রতি জনগণের প্রত্যাশা অনেক: রাষ্ট্রপতি

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১০:১৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
  • ২৬০ জন দেখেছেন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত বিচারপতিগণ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার (৫ই সেপ্টেম্বর) সন্ধ্যায়, বঙ্গভবনে নবনিযুক্ত বিচারপতি মোহাম্মদ শওকত উল্লাহ চৌধুরী, বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি মো. আলী রেজা, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি কে এম ইমরুল কায়েশ, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মো. বশির উল্লাহ, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন এবং বিচারপতি এ কে এম রবিউল হাসান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন ।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, হাইকোর্ট বিভাগের নতুন বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আশা প্রকাশ করে বলেন, জনগণ যাতে দ্রুত ন্যায় বিচার পায় সেজন্য নতুন বিচারপতিগণ তাদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাবেন। বিচার বিভাগের প্রতি জনগণের প্রত্যাশা অনেক উল্লেখ করে রাষ্ট্রপতি জনপ্রত্যাশা পূরণে বিচার কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপরও জোর দেন।

এ সময় রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।

আবহাওয়া

বিচার বিভাগের প্রতি জনগণের প্রত্যাশা অনেক: রাষ্ট্রপতি

প্রকাশের সময় : ১০:১৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২