Dhaka শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ : জাইমা রহমান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৯:৪৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০৫ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বলেন, আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব্যাক্তি যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লিখেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাবার সম্পর্কে এটিই জাইমা রহমানের প্রথম কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া।

ফেসবুক পোস্টে জাইমা রহমান লেখেন, ছোটবেলায় আমাদের সকলের মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তারাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।’

তিনি লেখেন, বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তার গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তার মধ্েয থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।

ওই পোস্টে বাবা তারেক রহমানে সঙ্গে নিজের শৈশবের একটি ছবিও পোস্ট করেছেন। যেখানে দেখা যায়, বাবার কাঁধে বসে ঘুরে বেড়াচ্ছেন ছোট্ট জাইমা। নেটিজেনরা সেখানে মন্তব্য করেছেন- এই ছবিটির সঙ্গে জড়িয়ে আছে বাবা ও কন্যার আবেগ ভালোবাসা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ : জাইমা রহমান

আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ : জাইমা রহমান

প্রকাশের সময় : ০৯:৪৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬