Dhaka বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ মেরুদণ্ড সোজা রেখে অন্য সব দেশের সঙ্গে সম্পর্ক ও বন্ধুত্ব বজায় রাখবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:৪৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯৮ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা-দিল্লি সম্পর্কে চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ মেরুদণ্ড সোজা রেখে অন্য সব দেশের সঙ্গে সম্পর্ক ও বন্ধুত্ব বজায় রাখবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অনেকদিন পরে, গণতান্ত্রিক সরকার এসেছে। বাংলাদেশ মেরুদণ্ড সোজা রেখে সব দেশের সরকারের সঙ্গে যোগাযোগ ও বন্ধুত্ব রাখবে। বাংলাদেশকে সবার ভিন্ন নজরে দেখতে হবে। সব দেশের সঙ্গে চ্যালেঞ্জ এবং ইস্যু আছে। আমরা মেরুদণ্ড সোজা করে সম্পর্ক রাখবো। শেখ হাসিনাকে দেশে ফেরত আনার চলমান প্রক্রিয়া এগিয়ে যাবে।

শামা ওবায়েদ বলেন, অনেকদিন পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেমন হওয়া উচিত বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। সেই মেরুদণ্ডটা আমাদের অনেকদিন পরে শক্ত হয়েছে। কারণ আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি এবং শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, এই সরকার সব দল-মত-ধর্ম-বর্ণ এবং আমাদের বিরোধী যারা যারা নির্বাচন করেছে, আমাদের সিভিল সোসাইটি আছে, সবাইকে সঙ্গে নিয়ে আমাদের সিদ্ধান্তগুলো নিতে চাই। আমরা আমাদের মেরুদণ্ড শক্ত করে সামনের দিকে এগুতে চাই। বাংলাদেশকে সবার ভিন্ন নজরে দেখতে হবে।

প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চ্যালেঞ্জ আছে কিনা প্রশ্নে তিনি বলেন, সব দেশের সঙ্গেই আমাদের চ্যালেঞ্জ আছে। আমাদের ইস্যু আছে। সেই ইস্যুগুলো সমাধানের জন্য আমাদের দ্বিপাক্ষিক, বহুপাক্ষিকভাবে এগুতে হবে। সেটা আমরা এগোবো। আমাদের সব রাষ্ট্রের সঙ্গে, সব সরকারের সঙ্গে সম্পর্ক থাকবে, বাংলাদেশের জনগণের স্বার্থ সুরক্ষিত করে।

শামা ওবায়েদ বলেন, পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রণালয় ভালো কাজ করতে হবে। ‘বাংলাদেশ ফাস্ট’ নীতি ধারণ করে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করতে চায়। বিএনপির ইশতেহার পূরণ করতে কাজ করবে।

ভিসা জটিলতা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভিসা সংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে সরকার অবগত রয়েছে এবং কিভাবে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান করা যায় সে বিষয়ে কাজ চলছে। দীর্ঘদিন পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নতুনভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে চায়।

তিনি বলেন, গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেমন হওয়া উচিত, বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে, কথা বলবে এবং সম্পর্ক এগিয়ে নেবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আসার কারণে সেই মেরুদণ্ড এখন শক্ত হয়েছে।

শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে ‘বাংলাদেশ ফার্স্ট’ প্রতিশ্রুতি দিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিটি নাগরিকের স্বার্থকে সামনে রেখে কূটনৈতিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অত্যন্ত অভিজ্ঞ এবং তাদের সঙ্গে নিয়েই তিনি কাজ এগিয়ে নিতে চান। আমার চেয়ে এখানকার কর্মকর্তারা অনেক বেশি অভিজ্ঞ। তাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব।

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা থাকবে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, মন্ত্রণালয়ের সাম্প্রতিক বৈঠকগুলো ছিল সমন্বয় জোরদারের অংশ। সব মন্ত্রণালয়কে সহায়তা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি চলমান প্রক্রিয়ার অংশ উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ চালিয়ে যাবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক—উভয় পর্যায়েই সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়। রাজনৈতিক দল, মত ও ধর্ম নির্বিশেষে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনার কথাও তুলে ধরেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশকে এবার ভিন্ন নজরে দেখার সময় এসেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

বাংলাদেশ মেরুদণ্ড সোজা রেখে অন্য সব দেশের সঙ্গে সম্পর্ক ও বন্ধুত্ব বজায় রাখবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:৪৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬