Dhaka বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকার সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম মাইলাম মারা গেছেন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০২ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশিয়া বিষয়ক খ্যাতিমান কূটনীতিক উইলিয়াম বি মাইলাম মারা গেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেক্রামান্টো শহরে ৮৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রয়াত সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের সময়কালে নব্বইয়ের দশকের শুরুতে বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা এই কূটনীতিক চলতি বছরেও অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা সফর করেছিলেন।

উইলিয়াম মাইলামের মৃত্যুর খবরটি বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন তার সাবেক সহকর্মী ও মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। এছাড়া মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও মাইলামের প্রয়াণে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

মাইলামের মেয়ে প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক এরিকা মাইলামের ইমেইলের বরাত দিয়ে মুশফিকুল ফজল আনসারী তার মৃত্যুর বিস্তারিত তথ্য জানান।

জন এফ ড্যানিলোভিচ তার শোকবার্তায় বলেন, মাইলামের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানে কাজ করার অভিজ্ঞতা তার জন্য ছিল অত্যন্ত সম্মানজনক।

দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি ও বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে মাইলামের ছিল গভীর জ্ঞান ও অভিজ্ঞতা। ১৯৬২ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরে যোগ দেওয়া এই পেশাদার কূটনীতিক ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত এরশাদ সরকারের পতনের সময়কালে ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। কূটনৈতিক জীবন শেষে অবসরে যাওয়ার পরও তিনি বাংলাদেশের উন্নয়ন ও রাজনৈতিক পরিস্থিতির ওপর নিয়মিত পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরতেন।

চলতি বছরের মার্চ মাসেও মাইলাম ঢাকা সফর করেন। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং একাধিক আলোচনা সভায় অংশ নেন। তার মৃত্যুতে বাংলাদেশ নিয়ে দীর্ঘদিনের এক অভিজ্ঞ ও পরিচিত কূটনীতিকের জীবনাবসান হলো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল ছাতক

ঢাকার সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম মাইলাম মারা গেছেন

প্রকাশের সময় : ১২:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬