Dhaka মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন তারেক রহমান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৯:১৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮৩ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ জন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং বাকি পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এ নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাঁদের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ-সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩ (বি)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ নিয়োগ করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা

প্রধানমন্ত্রী তার বিশেষ টিম গঠনের লক্ষ্যে ৫ জন জ্যেষ্ঠ ও বিশেষজ্ঞ ব্যক্তিত্বকে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে মনোনীত করেছেন। তারা হলেন—

১) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ

২) নজরুল ইসলাম খান

৩) রুহুল কবির রিজভী আহমেদ

৪) মো. ইসমাইল জবিউল্লাহ

৫) ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা

একই সঙ্গে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আরও ৫ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন

১) হুমায়ুন কবির

২) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম

৩) ডা. জাহেদুর রহমান

৪) ড. মাহাদি আমিন

৫) রেহান আসিফ আসাদ

এর আগে আজ সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শপথ পড়ান।

বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পড়ান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন তারেক রহমান

প্রকাশের সময় : ০৯:১৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬