Dhaka রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল, দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া

নিজস্ব প্রতিবেদক : 

অন্তর্বর্তী সরকারের বিদায়লগ্নে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিবদ্ধ নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। অপরদিকে, মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়া। তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) শেখ আব্দুর রশীদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল ও মন্ত্রিপরিষদ সচিবের পদে এম সিরাজ উদ্দিন মিয়ার অতিরিক্ত দায়িত্ব সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি হয়েছে।

২০২৪ সালের অক্টোবরে দুই বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিতে নিয়োগ পান শেখ আব্দুর রশীদ, যিনি ত্রয়োদশ সংসদের এমপি-মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলেন।

আব্দুর রশীদের দাবি, তিনি নিজেই পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

রাতে শেখ আব্দুর রশীদ গণমাধ্যমকে বলেন, আমি আগেই পদত্যাগের ইচ্ছা পোষণ করেছিলাম। সেটা আজ কার্যকর হয়েছে। আজ থেকে আমি আর দায়িত্বে নেই।

তার চুক্তি বাতিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, “২০২৪ সালের ৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিতে নিয়োগ পাওয়া শেখ আব্দুর রশীদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।”

আব্দুর রশীদের স্থলাভিষিক্ত হওয়া সিরাজ উদ্দিন এতদিন প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিবের দায়িত্বে ছিলেন।

এদিকে চুক্তিভিত্তিক নিয়োগে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ পদত্যাগ করেছেন। পদত্যাগের পরপরই প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার ছয় দিনের মাথায় গত ১৩ অগাস্ট বিসিএস-৮২ ব্যাচের কর্মকর্তা সাবেক অতিরিক্ত সচিব শেখ আব্দুর রশীদকে পল্লী কর্মসহায়ক ফাইন্ডেশন-পিকেএসএফের চেয়ারম্যান করা হয়।

তার চার দিনের মাথায় ১৭ অগাস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মজীবন শেষ করা ‘বঞ্চিত’ এ কর্মকর্তাকে সচিব পদমর্যাদায় ফিরিয়ে এনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব করা হয়।

এদিকে, ২০২৪ সালের ৮ অক্টোবর আব্দুর রশীদকে ২ বছরের জন্য চুক্তিতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই অনুযায়ী চলতি বছরের ৭ অক্টোবর তার মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার আট মাস আগেই তাকে সরে যেতে হলো।

সিরাজ উদ্দিন মিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করেন। ১৯৮২ বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ২০০৯ সালে যুগ্ম-সচিব অবস্থায় ওএসডি হন। পরে ২০১৬ সালে অবসরে যান তিনি।

এই কর্মকর্তা পরিচিত মহলে সিরাজ উদ্দিন সাথী নামে পরিচিত। আমলাতন্ত্র, মুক্তিযুদ্ধ, সমাজ বিবর্তন, ধর্ম চিন্তা, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে ৩২টি বই লিখেছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল, দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া

প্রকাশের সময় : ০৯:৪৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬