Dhaka শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি : ইসি সানাউল্লাহ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০১ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসী ঈদ উৎসবের মতোই ভোট দিয়েছে বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি।’

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ভোটের প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা শেষে সমাপনী বক্তব্যে নির্বাচন কমিশনার এ কথা বলেন।

নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে সত্যিই একটি শুভ সকাল আজ, ১৩ ফেব্রুয়ারি। আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের গণতান্ত্রিক নবযাত্রায় আজকের সকালটা ইতিহাসে স্মরনীয় হয়ে থাকবে। যে যার অবস্থান থেকে ভূমিকা রেখেছেন, সবার প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং প্রধান নির্বাচন কমিশনার ও সব কমিশনারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমাদের একটাই কমিটমেন্ট ছিল, যে আমরা নির্মোহভাবে আইন প্রয়োগ করে স্বচ্ছ এবং নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দেব। আমাদের চেষ্টা শতকরা একশ ভাগ ছিল।…আমরা মনে করি, জাতি হিসেবে মান, সন্মান, ভাবমূর্তি, বিশ্ববাজারে আমাদের সক্ষমতা, বিনিয়োগ, কর্মসংস্থান—এমন কিছু নেই যে এই নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিল না। সুতরাং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটাকে নেহায়েত নির্বাচন অনুষ্ঠান হিসেবে নিইনি। এটা একটা পবিত্র আমানত হিসেবে আমরা গ্রহণ করেছিলাম।’

নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ বলেন, ‘দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা যে, তাঁরা স্বতস্ফূর্তভাবে ঈদ উৎসবের মতো এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। যে কারণে বন্যার পানিতে যেমন খড়কুটো টিকে থাকে না, তেমনিভাবে যা কিছু অশনি ছিল, যা কিছু শঙ্কার জায়গা ছিল—এই বন্যার পানিতে সব ভেসে গেছে। আমরা জাতি হিসেবে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি। বাংলাদেশের গণতন্ত্র আর কখনোই যেন তার নির্দিষ্ট যে….আছে, তা থেকে যেন বিচ্যুত না হয়—এই নির্বাচন যে আমাদের ভবিষ্যতে আরও ভালো নির্বাচন করার জন্য পাথেয় হয়ে দৃষ্টান্ত হয়ে থাকে এই আশাবাদ করছি।’

দেশবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জনগণ ঈদ উৎসবের মতো স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এর ফলে সব আশঙ্কা ও শঙ্কা দূর হয়েছে এবং জাতি হিসেবে বাংলাদেশ বিজয়ী হয়েছে।

নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত দেশি-বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক, প্রশাসনের সদস্য, নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা, বিএনসিসির শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সমাপনী বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র যেন কখনোই নির্ধারিত রেলপথ থেকে বিচ্যুত না হয় এবং ভবিষ্যতে আরও ভালো নির্বাচনের দৃষ্টান্ত স্থাপনের প্রত্যাশাও জানান তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি : ইসি সানাউল্লাহ

প্রকাশের সময় : ০৩:০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬