Dhaka বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট, ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার : আসিফ নজরুল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৫:২০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে এবং ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করা হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই, অর্থাৎ রমজানের আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। ফলাফলের গেজেট নোটিফিকেশনের পর যত দ্রুত সম্ভব সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। এরপর নতুন সরকার শপথ গ্রহণ করবে।

উপদেষ্টা বলেন, গেজেট নোটিফিকেশন সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে এবং ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন সম্পন্ন হবে।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো রয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এটিই ছিলো প্রথম জাতীয় নির্বাচন। এদিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ ভোট শেষ হয়েছে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এতে দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ২৯৯টি আসনে। শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিএনপির বিজয় অনিবার্য, চূড়ান্ত ফল না পাওয়া পর্যন্ত সজাগ থাকুন : মাহদী আমিন

১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট, ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার : আসিফ নজরুল

প্রকাশের সময় : ০৫:২০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬