Dhaka সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রীর দেওয়া গাঁজাযুক্ত ক্যান্ডি খেয়ে অসুস্থ উড়োজাহাজের তিন ক্রু!

আন্তর্জাতিক ডেস্ক :

ভালোবাসা বা কৃতজ্ঞতা জানাতে যাত্রীদের দেওয়া মিষ্টি কখনো কখনো ভয়ংকর বিপদের কারণ হতে পারে। এমনই এক ঘটনা ঘটেছে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে।

গত সপ্তাহে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে যাওয়া একটি ফ্লাইটে তিনজন কেবিন ক্রু যাত্রীর দেওয়া গামি ক্যান্ডি খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে ভর্তি করতে হয়।

জানা গেছে, ওই ক্যান্ডিগুলোতে ছিল গাঁজা (মারিজুয়ানা)। এতে ছিল প্রায় ৩০০ মিলিগ্রাম টিএইচসি (গাঁজার প্রধান নেশাজাতীয় উপাদান, যা মাথা ঘোরা ও বাস্তববোধ হারানোর কারণ হয়)। ক্যান্ডি খাওয়ার পর কর্মীরা নিজেদের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারাতে থাকেন। কেউ ভয় পান, কেউ অস্বাভাবিক অনুভূতির মধ্যে পড়ে যান।

চিকিৎসকরা এটাকে বলেন ‘আউট অব বডি এক্সপেরিয়েন্স’ (নিজেকে নিজের শরীরের বাইরে মনে হওয়া)। ভাগ্য ভালো, ফ্লাইটটি তখন আকাশে ছিল না। উড়োজাহাজটি লস অ্যাঞ্জেলেসে অবতরণের পর ক্রু বাসে ওঠার সময় ওই ক্যান্ডি খাওয়া হয়। হোটেলে পৌঁছানোর আগেই তিনজনের অবস্থা খারাপ হয়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর ব্রিটিশ এয়ারওয়েজ দ্রুত ব্যবস্থা নেয়। ফিরতি ফ্লাইট পরিচালনার জন্য নতুন ক্রুদের পাঠানো হয়। অসুস্থ কর্মীদের পরদিন যাত্রী হিসেবে দেশে ফেরানো হয়।

ব্রিটিশ এয়ারওয়েজ এক বিবৃতিতে জানিয়েছে, কয়েকজন কর্মী অসুস্থ হলেও এখন সবাই সুস্থ আছেন এবং যাত্রীসেবায় কোনো সমস্যা হয়নি।

এদিকে যে যাত্রী ক্যান্ডি দিয়েছিলেন তাকে খুঁজছে কর্তৃপক্ষ। ধরা পড়লে তার বিরুদ্ধে একাধিক আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

আবহাওয়া

সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন নিশো

যাত্রীর দেওয়া গাঁজাযুক্ত ক্যান্ডি খেয়ে অসুস্থ উড়োজাহাজের তিন ক্রু!

প্রকাশের সময় : ০১:২১:২০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬