Dhaka সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

৬ মাসে ১৮ কেজি ওজন কমালেন বাঁধন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৩২৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

লাক্স সুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে বিনোদন জগতে পথচলা শুরু করেন ঢালিউড অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এরপর সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন তিনি। ছোটপর্দায় অসংখ্য নাটক, ওয়েব ফিল্ম এবং বড়পর্দাতেও রেখেছেন নিজের স্বকীয়তা। সেই সঙ্গে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শুধু অভিনয়ই নয়, নিজের রূপ নিয়েও আলাদা বৈশিষ্ট্য গড়ে তুলেছেন এ অভিনেত্রী। তার সাহসী উপস্থিতিতেও নেই কোনো দ্বিধা। কঠোর পরিশ্রমে নিজেকে ফিট রাখার পাশাপাশি রূপেও ধরে রেখেছেন উজ্জ্বলতা।

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে রয়েছে তার সরব উপস্থিতি। তার ভালোলাগা, মন্দলাগা—সবই জানান দেন তার ভক্ত-অনুরাগীদের মাঝে। ৪০ বছর পেরিয়েও ভক্তদের মাঝে ছড়িয়ে দেন অনাবিল মুগ্ধতা। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের সামনে তুলে ধরেন নিজের ফিটনেস যাত্রার গল্প। জানালেন ৭৮ কেজি থেকে ৬০ কেজিতে আসার অভিজ্ঞতা।

সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন আজমেরী হক বাঁধন। তার শরীরিক গঠনের পার্থক্য দেখিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি। সেই ছবি পোস্টের পর নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়েন অভিনেত্রী। বাঁধনের ওজন কমানোয় তার ভক্ত-অনুরাগীরা বেশ চমকেও গেছেন! এক নেটিজেন লিখেছেন— ‘ওয়াও! এটা অনুপ্রেরণামূলক’। আরেক নেটিজেন লিখেছেন— ‘সত্যিই চমৎকার!’

সামাজিক মাধ্যমে পোস্টে ওজন কমানো প্রসঙ্গে আজমেরী হক বাঁধন লিখেছেন, ৭৮ কেজি থেকে ৬০ কেজি— আমি এটি করেছি! এই যাত্রা সহজ ছিল না। মানসিক স্বাস্থ্য সংগ্রাম, অস্বাস্থ্যকর অভ্যাস এবং বংশগত কারণে ওজন বৃদ্ধিকে তুচ্ছ করার ফলস্বরূপ আমার ওজন বেড়েছিল। কিন্তু সঠিক চিকিৎসকের নির্দেশনা, ডিসিপ্লিন এবং আত্মবিশ্বাসের জোরে আমি মাত্র ৬ মাসে ১৮ কেজি ওজন কমাতে পেরেছি।

অভিনেত্রী জানান, এই পুরো যাত্রায় তার সবচেয়ে বড় শক্তি ছিল তার মেয়ে। মেয়েই তাকে নিয়মিত শরীরচর্চা করতে, জাঙ্ক ফুড থেকে দূরে থাকতে এবং প্রতিদিন নিজেকে বিশ্বাস করতে অনুপ্রাণিত করেছে। বাঁধনের ভাষায়, ‘এটি শুধু ওজন কমানো নয়- এটি নিরাময়, শক্তি ও আত্মসম্মানেরও প্রতীক। আমি এখনো এগিয়ে চলেছি।’

বাঁধনের এই পরিবর্তনে অনুরাগীদের প্রশংসার বন্যা। একজন লিখেছেন, ‘ওয়াও! এটা অনুপ্রেরণামূলক।’ আরেকজনের মন্তব্য, ‘সত্যিই চমৎকার!’

কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন আজমেরী হক বাঁধন। বর্তমানে নির্মাতা তানিম নূরের নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর কাজ নিয়ে ব্যস্ত তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি।

বাঁধন জানান, এই সিনেমায় অভিনয়ের সিদ্ধান্তে তার মেয়ের উৎসাহ বড় ভূমিকা রেখেছে। অভিনেত্রীর ভাষায়, ‘এই সিনেমার নির্মাতা ও সহশিল্পীরা আমার খুব পছন্দের। তানিম নূর যখন চরিত্রটির কথা বললেন, তখন আমার মেয়ে বলেছে- তুমি এটা করো। কারণ আমাকে নাকি সব সময় সিরিয়াস আর অবসাদগ্রস্ত চরিত্রে দেখা যায়। হুমায়ূন আহমেদ যে আমার কত প্রিয়, সেটা সবাই জানে। অনেক বছর পর তার গল্পে কাজ করার সুযোগ পাচ্ছি- এটা আমার কাছে সত্যিই বিশেষ।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

জুলাই সনদের আলোকে পথ চলতে চায় বিএনপি : আইনমন্ত্রী

৬ মাসে ১৮ কেজি ওজন কমালেন বাঁধন

প্রকাশের সময় : ০৬:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫