Dhaka শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৫২ থেকে ২৪ সংগ্রামের ধারাবাহিক চেতনাই আগামীর পথনির্দেশনা : আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, ৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর গণঅভ্যুত্থান এবং ২৪-এর গণআন্দোলনের চেতনা মিলিয়েই বাংলাদেশের অগ্রযাত্রার ভিত্তি রচিত হয়েছে। এই চারটি ঐতিহাসিক অধ্যায়ের আত্মত্যাগ ও সংগ্রামই জাতিকে ভবিষ্যতের পথে দিকনির্দেশনা দেবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা শহিদরা আমাদের ভাষা ও আত্মপরিচয়ের ভিত্তি গড়ে দিয়েছেন, ১৯৭১ সালে বীর শহিদরা স্বাধীনতা এনে দিয়েছেন, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে এবং ২০২৪ সালের আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায় সূচনা করেছে। এসব ঐতিহাসিক মাইলফলকের চেতনা ধারণ করেই একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের পথ তৈরি হবে।

আবদুস সালাম বলেন, দীর্ঘ ১৭ বছরের কঠিন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। এবারের নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যে সরকার গঠিত হয়েছে, তা দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে বদ্ধপরিকর। জনগণের ম্যান্ডেটকে সম্মান জানিয়ে বিএনপি ঘোষিত ৩১ দফার পরিকল্পনার আলোকে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, জাতীয় ঐক্য ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। সব রাজনৈতিক দল, মত ও পথের মানুষকে একত্রিত করে আমরা একটি মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় কাজ চালাব। মহান একুশের চেতনাকে ধারণ করেই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব।

তিনি সতর্ক করে বলেন, দেশের প্রত্যেক নাগরিককে দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। আবদুস সালাম এদিন দলের সব নেতাকর্মী ও সমর্থকদেরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দেশের জনগণের প্রতি আশ্বাস দিয়ে আবদুস সালাম বলেন, বীর শহীদদের আত্মত্যাগের মূল্য কখনো বৃথা যাবে না, এবং তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যেই আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নওগাঁয় হারানো ১২৬টি মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিল পুলিশ

৫২ থেকে ২৪ সংগ্রামের ধারাবাহিক চেতনাই আগামীর পথনির্দেশনা : আবদুস সালাম

প্রকাশের সময় : ০৩:৩১:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬