Dhaka সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

৫০তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২ হাজার ৩৮৫

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৭:৪২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মোট ১২ হাজার ৩৮৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীরা সবাই বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত ফলে প্রিলিমিনারিতে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে নির্ধারিত সংখ্যক প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়েছে।

৫০তম বিসিএস প্রিলির পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন। গত ৩০ জানুয়ারি ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পিএসসির তথ্য অনুযায়ী, ৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ স্বাস্থ্য ক্যাডারে হবে, যেখানে ৬৫০ জনকে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন ও পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তার নিয়োগ সুপারিশ করা হবে। অন্যান্য ক্যাডার পদগুলোতেও পরীক্ষার ভিত্তিতে পদায়ন করা হবে।

পিএসসির ওয়েবসাইট থেকে বিস্তারিত ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়া টেলিটক মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানার সুযোগ রাখা হয়েছে।

উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি শিগগিরই কমিশনের ওয়েবসাইটে ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে পিএসসি সূত্র জানিয়েছে।

পিএসসি সূত্র আরও জানায়, ৫০তম বিবিএসের কার্যক্রম দ্রুত শেষ করার চেষ্টা চালাচ্ছে তারা। এক্ষেত্রে চলতি বছরের মধ্যেই সব কার্যক্রম শেষ করার চেষ্টা করা হচ্ছে।

এক বছরে একটি বিসিএস শেষ করার পথনকশা তুলে ধরে সম্প্রতি পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, ‘প্রতিবছর পয়লা নভেম্বর বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পরবর্তী ৩০ অক্টোবরের ফল প্রকাশ করা হবে।’

আবহাওয়া

ঈদযাত্রায় ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫১ ও আহত ১০৪৬

৫০তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২ হাজার ৩৮৫

প্রকাশের সময় : ০৭:৪২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬