Dhaka শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:৫১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক :

৪৪তম বিসিএসে ১ হাজার ৪৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের প্রায় ৭ মাস পর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করল জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিয়োগ আদেশ জারি করা হয়, যা শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, প্রশাসন ক্যাডারে ২৪৪ জন, পুলিশ ক্যাডারে ৪৮ জন, পররাষ্ট্র ক্যাডারে ৯ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৯ জনসহ অন্যান্য ক্যাডারে নিয়োগ পেয়েছেন নির্বাচিত কর্মকর্তারা।

নিয়োগপ্রাপ্তদের আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে ভিন্ন কোনো নির্দেশনা না পেলে ওই তারিখেই সংশ্লিষ্ট দপ্তরে যোগদান করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে অনিচ্ছুক বলে গণ্য হবেন এবং তার নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে এমন শর্তও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে, প্রয়োজন অনুযায়ী এই নিয়োগ আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে বলেও জানানো হয়েছে।

এর আগে গত বছরের ৩০ জুন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে। তখন বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন

প্রকাশের সময় : ০৬:৫১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬