Dhaka শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৩১৭ কেজির মোটা ব্যক্তিকে হাসপাতালে আনা হলো ক্রেনে

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৩৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
  • ২৭৬ জন দেখেছেন

সংগৃহীত ছবি

ব্রিটেনে সবচেয়ে মোটা ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিতে ক্রেন ব্যবহার করতে হয়। দ্য সানের এক খবরে বলা হয়, ৩০ বছর বয়সি ওই ব্যক্তিকে বাসা থেকে ক্রেন দিয়ে হাসপাতালে নিতে হয়েছে। ঘটনাস্থলে আসতে হয়েছে ইঞ্জিনিয়ার এবং ৩০ দমকলকর্মীকে।

ওই ব্যক্তির নাম জেসন হোলটন। তিনি ব্রিটেনের সবচেয়ে মোটা ব্যক্তি। ওজন ৩১৭ কেজি। ফাস্টফুড তার ভীষণ পছন্দ। কাবাব, বার্গার, স্যান্ডউইজ, পিজা খেতে খেতে এমন শরীর বানিয়েছেন যে, উঠতে-বসতে পারেন না।

শুয়ে শুয়ে শুধু খান আর খান। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে আনার জো নেই। উপায়ন্তর না দেখে তাকে বাসা থেকে হাসপাতালে আনতে ক্রেন ব্যবহার করতে হয়েছে।

৩১৭ কেজির মোটা ব্যক্তিকে হাসপাতালে আনা হলো ক্রেনে
ক্রেন দিয়ে হাসপাতালে নেয়া হচ্ছে

হোলটনের বয়স ৩০ বছর। গত ছয় বছর ধরে ঘরে বসে শুধু খাচ্ছেন আর খাচ্ছেন। ছয় বছর ধরে তিনি ঘর থেকে বের হননি।

হোলটনকে ঘর থেকে বের করে হাসপাতালে আনতে বিশাল ক্রেন ব্যবহার করা হয়েছে। ঘটনাস্থলে আসতে হয়েছে ইঞ্জিনিয়ার এবং ৩০ দমকলকর্মীকে।

আরও পড়ুন : পুরাতন ৫ তলা ভবন হেঁটে গেলো নতুন ঠিকানায় (ভিডিও)

জানা গেছে, হোলটন ২০১৪ সালে জাস্টইট অ্যাপের সঙ্গে চুক্তি করে রোজ ৩০ পাউন্ডের ফাস্টফুড নিতেন। তার খাবারের তালিকায় থাকে কাবাব, চিপস, চিকেন চাওমিন, ১.৫ লিটার জুস, পাঁচ ক্যান ডায়েট কোক। এ ছাড়া চকোলেট, ক্রিপস, স্যান্ডউইচ তার ভীষণ প্রিয়।

হাসপাতালের বেডে শুয়ে হোলটন বলেন, ছয় বছর পর ফ্রেশ বাতাসে নিঃশ্বাস নিতে পেরে ভালো লাগছে। সানের প্রতিবেদনে বলা হয়েছে, হোলটনের লিম্ফোয়েডার সমস্যা আছে। এ কারণে তার পা ফুলে যায়।

তার মা লিসাকে চিকিৎসকরা বলেছিলেন, শক্ত পদক্ষেপ না নিলে ছেলে হার্টঅ্যাটাকে মারা যেতে পারে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাঁচ দিনে ১৪০টির বেশি ফ্লাইট পরিচালনার ঘোষণা কাতার এয়ারওয়েজের

৩১৭ কেজির মোটা ব্যক্তিকে হাসপাতালে আনা হলো ক্রেনে

প্রকাশের সময় : ১২:৩৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০