Dhaka বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় একটি বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধের মধ্যে প্রতিদিনই যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ৪ ডিসেম্বর সকাল ৬টা থেকে ৫ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক রাজধানীতে একটি যানবাহনে আগুন লাগানোর সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

গুলিস্তানের জিরো পয়েন্টে এ আগুনের ঘটনায় ‘তানজিল পরিবহন’-এর একটি বাস ক্ষতিগ্রস্ত হয়।

এ আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ও ১০ জন জনবল কাজ করে।

এই ২৪ ঘণ্টায় দেশের অন্য কোনো স্থানে যানবাহনে অগ্নিসংযোগের সংবাদ পায়নি ফায়ার সার্ভিস।

২৮ অক্টোবর থেকে ৫ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক মোট ২৫৩টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

জনপ্রিয় খবর

আবহাওয়া

স্বামীর পরকীয়ার কারনে ভেঙে গেল মৌসুমী হামিদের সংসার

২৪ ঘণ্টায় একটি বাসে আগুন

প্রকাশের সময় : ১২:৩৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩