Dhaka শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করল ইসি

নিজস্ব প্রতিবেদক : 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের ২৩ কর্মকর্তাকে বদলি করল নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (০৮ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, সিনিয়র জেলা নির্বাচন অফিসের ২১ নির্বাচন কর্মকর্তাকে উপজেলা নির্বাচন অফিসের উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে বদলি করা হয়েছে। আর উপজেলা নির্বাচন অফিসের দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে জেলা নির্বাচন অফিসের নির্বাচন কর্মকর্তা পদে বদলি করা হয়েছে।

আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় তাদের বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ইসি জানায়, একই পদে যারা দীর্ঘ দিন আছে নির্বাচনের আগে তাদের সবাইকে বদলি করা হবে। এছাড়া তফসিল ঘোষণার পর প্রশাসনেও বড় রদবদল আসবে।

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় ইসি। এজন্য মাঠ দপ্তরগুলোতে বদলি শুরু করেছে সংস্থাটি। এর আগেও শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাফরুল্লাহ-নিক্সনের ২৩ চেয়ারম্যানসহ কয়েক হাজার নেতাকর্মী বিএনপিতে

২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করল ইসি

প্রকাশের সময় : ০৮:২৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫