Dhaka বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাম মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

সরকার হাম মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা শিশু হাসপাতালে হাম জনিত নিউমোনিয়া শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপ্যাপের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বজ্রপাতের মতো এসেছে হাম, কোনো প্রস্তুতি ছিল না। তবে অল্প সময়ে হাম মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত আমরা।

তিনি বলেন, আমাদের স্বাস্থ্যকর্মীদের অনেক সংকট তা আমরা অবগত হয়েছি। আমি আপনাদের কথা দিচ্ছি, অতি দ্রুত সময়ে আপনাদের সব সমস্যার সমাধান করার চেষ্টা করবো। কিন্তু তার আগে দেশের এই সংকটময় মুহূর্তে আপনাদের সহযোগিতা চাইছি।

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, হাম হঠাৎ করে বজ্রপাতের মতো এসেছে আমাদের ওপর, যেটার কোনো প্রস্তুতি আমাদের ছিল না। তারমধ্যে আমাদের একটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে, কমিউনিকেশন গ্যাপের কারণে আমাদের অনেকগুলো সন্তান চলে গেছেন। আমি অনেক মর্মাহত।

তিনি বলেন, এর আগে একটা ঘটনায় একটামাত্র ক্যাজুয়ালিটিজ হয়েছিল, সংক্রামকব্যাধী হাসপাতাল, মহাখালীতে। আমরা রাত ১টায় সেখানে গিয়েছিলাম। আমরা সমাধান করতে পেরেছিলাম। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে আইসিইউ ছিল সেটা ১৮ ঘণ্টার মধ্যে তড়িত গতিতে ডাক্তার-নার্সদের নিয়ে চালু করেছি। যে কারণে সেখানে আর কোনো ক্যাজুয়ালিটিজ হয়নি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হাম মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০১:০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬