Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হামের টিকা কেনার জন্য বরাদ্দ হয়েছে ৬০৪ কোটি টাকা : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

নতুন করে হামের টিকা কেনার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৫ দিনে হামের প্রবণতা বেড়েছে। তবে এখনো আমাদের সক্ষমতা রয়েছে। সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পাশাপাশি ডিএনসিসি হাসপাতালে হামের জন্য আলাদা কর্নার করা হয়েছে।

মো. সাখাওয়াত হোসেন বলেন, কোনো সরকার গত ৮ বছর হামের টিকা দেয়নি। এ কারণে সম্প্রতি হামের প্রাদুর্ভাব বাড়ছে। তবে এ সংকট সমাধানে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন করে টিকা ক্রয় করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি অনুদানের মাধ্যমে ৫টি ভেন্টিলেটর ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে আগামীকাল ৪টি রাজশাহীতে পাঠানো হবে।

মো. সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য খাতে নতুন নতুন সংকট দেখা দিচ্ছে। সেগুলো মোকাবিলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করব।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেটর সংকট মোকাবিলায় সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীবলেন, চারটি ভেন্টিলেটর মেশিন সরবরাহের জন্য স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী আগামীকাল সকালে রামেক হাসপাতালে যাবেন। পাশাপাশি আরও ১২টি ভেন্টিলেটর পাওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে।

মন্ত্রী বলেন, হাসপাতালে সংকট নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনাও করা হচ্ছে।

আবহাওয়া

প্রিপেইড মিটারের মাসিক ভাড়া আর থাকবে না : বিদ্যুৎমন্ত্রী

হামের টিকা কেনার জন্য বরাদ্দ হয়েছে ৬০৪ কোটি টাকা : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:০১:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬