Dhaka মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হঠাৎ নিভে গেল হোয়াইট হাউজের আলো

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
  • ২৪৭ জন দেখেছেন

সংগৃহীত ছবি

হঠাৎ করেই হোয়াইট হাউজের আলো নিভে গেল। ভোটের ঠিক আগের দিন রাতে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন থেকে এভাবে বিদ্যুৎ চলে যাওয়াকে সাধারণভাবে দেখার সুযোগ নেই। ইতোমধ্যে এ নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৩টার দিকে বাইরের বাতি নিভে গেলে অন্ধকারে ডুবে যায় ট্রাম্পের বাসভবন। নির্বাচনী প্রচারণা শেষে গভীর রাতে মিশিগান অঙ্গরাজ্য থেকে ফেরার পরপরই এমন ঘটনা ঘটে।

হোয়াইট হাউজে ফেরার পরই ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে রাত জেগে বাইরে অপেক্ষা করেন সমর্থকরা। তাদের অনুরোধে সেখানে সেল্ফি তোলেন মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন : আসতে পারে চারটি বিস্ময়কর ফলাফল

এদিকে, মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে হোয়াইট হাউজের বাইরে যখন বিক্ষোভকারীরা অবস্থান করছেন। তখন বাতি নিভে যাওয়াটা বেশ রহস্যজনক হিসেবেই দেখছেন সাধারণ মানুষ।

নির্বাচন পরবর্তী ফলাফলের ওপর নির্ভর করেই মূলত গণ্ডগোল করতেই ট্রাম্প-বাইডেনের পক্ষ-বিপক্ষকারীরা বাইরে অবস্থান নিয়েছেন। যদিও সহিংসতা মোকাবিলায় ব্যাপক নিরাপত্তা সদস্য মোতায়ন রয়েছে।

এদিকে, হোয়াইট হাউজ অন্ধকার হওয়ার পেছনে কোনো কারণ জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বিশ্ববাসী অপেক্ষায় আছেন কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৬তম শাসক।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জামায়াত ক্ষমতায় আসলে নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে : রিজভী

হঠাৎ নিভে গেল হোয়াইট হাউজের আলো

প্রকাশের সময় : ০৬:১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০