Dhaka শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক মিষ্টি সুবাসসহ ২ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক :

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীশেখ হাসিনার পক্ষে ফুল দিয়ে গ্রেপ্তার মডেল মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসের দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় রফিকুল ইসলাম ওরফে দুর্জয়কে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শুক্রবার (২৭ মার্চ) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এই রিমান্ডের আদেশ দিয়েছেন।

মামলাটি আশুলিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, আসামিরা ঘটনাস্থলে উপস্থিত থেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে এবং আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিকে শনাক্ত করতে রিমান্ড প্রয়োজন।

আসামিপক্ষ জামিন আবেদন করলেও রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

‎বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে ফুল দিতে গিয়ে তারা আটক হন। এরপর তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করে পুলিশ।

‎আজ তাদের আদালতে হাজির করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুজ্জামান আসামিদের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে আইনজীবী মো. খায়ের উদ্দিন শিকদার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

মামলায় অভিযোগ করা হয়, জাতীয় স্মৃতিসৌধের মূল বেদির সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২২/২৫ জন নেতাকর্মী দেশের আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোসহ দেশের অভ্যন্তরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন।

তারা শেখ হাসিনার ছবি, শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড ব্যবহার করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘অবৈধ নির্বাচনের অবৈধ সরকার মানি না, মানবো না’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’- ইত্যাদি স্লোগান দেন এবং স্মৃতিসৌধে অবস্থান করেন।

দেশের অভ্যন্তরে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোসহ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে তারা স্মৃতিসৌধে একত্রিত হয়েছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

শুক্রবার মিষ্টি সুভাষ ও দুর্জয়কে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মো. শহিদুজ্জামান পাঁচ দিন করে রিমান্ড চান।

আসামিদের পক্ষে আইনজীবী মো. খায়ের উদ্দিন শিকদার রিমান্ড আবেদন খারিজ ও জামিনের আবেদন করেন।

শুনানি নিয়ে আদালত দুই আসামিকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর গেল বছরের মে মাসে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একই মাসে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনও স্থগিত করা হয় তাদের।

এছাড়া জুলাই অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড হয়েছে শেখ হাসিনার। পাশাপাশি বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে পূর্বাচলের প্লট দুর্নীতির একাধিক মামলায়।

ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ দলটির অনেক শীর্ষ নেতা। দেশে যারা আছেন, তারাও নিষেধাজ্ঞা থাকায় কোনো কর্মসূচিতে সামনে আসতে পারছেন না।

অবশ্য নিষেধাজ্ঞা অমান্য করে মাঝে মাঝে ঢাকাসহ দেশের স্থানে ঝটিকা মিছিল করেন আওয়ামী লীগ ও তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের নেতাকর্মীরা।

এসব কর্মসূচি থেকে পুলিশ বিভিন্ন সময়ে নেতাকর্মীদের গ্রেপ্তারও করেছে।

মিষ্টি সুভাষ আলোচনায় আসেন ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর। সেদিন শেখ হাসিনার ‘জন্মদিন পালন করতে’ গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেনস্তার শিকার হন তিনি।

একই বছরের ১৪ ডিসেম্বর ধানমন্ডি ৩২ এ শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের এই নেতা। পরে হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। এসব মামলায় দুই দফায় চার মাসের মতো কারাগারে ছিলেন তিনি।

এর আগে ২১ ফেব্রুয়ারি দুপুরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার পক্ষে’ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান মিষ্টি সুভাষসহ কয়েক ব্যক্তি। তবে তারা কোনো বাধার মুখে পড়েননি।

এরপর অভিনেত্রী মিষ্টি সুভাষ আবার আলোচনায় আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি হাতে নিয়ে ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজার এলাকায় পদযাত্রা করে। কয়েক তরুণকে সঙ্গে নিয়ে তিনি মগবাজার চার রাস্তা মোড় থেকে এফডিসি গেইট হয়ে হাতিরঝিল এলাকা প্রদিক্ষণ করেন।

আবহাওয়া

জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক মিষ্টি সুবাসসহ ২ জন রিমান্ডে

প্রকাশের সময় : ০৭:৩১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬