Dhaka শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হলেন হাসনাত মোর্শেদ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৯:১৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০২ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপদেষ্টা যত দিন পদে থাকবেন অথবা পিএস হিসেবে কাউকে রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন, তত দিন পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা পিএস পদে বহাল থাকবেন।

সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের পিএস ছিলেন হাসনাত মোর্শেদ। গত বছরের ৬ এপ্রিল তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান।

বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তা হাসনাত মোর্শেদ ২০২৪ সালের ১৮ আগস্ট ফাওজুল কবিরের পিএস হিসেবে নিয়োগ পেয়েছিলেন। সাধারণত উপদেষ্টা বা মন্ত্রীদের পছন্দ অনুযায়ী উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে তাদের একান্ত সচিব নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠন করে বিএনপি। এ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ পান সালাহউদ্দিন আহমদ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ : জাইমা রহমান

স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হলেন হাসনাত মোর্শেদ

প্রকাশের সময় : ০৯:১৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬