Dhaka মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচন দলীয় হবে কি না, সিদ্ধান্ত সংসদে : ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক : 

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে হবে কি না, তা নির্ভর করছে জাতীয় সংসদের ওপর।

মঙ্গলবার (০৩ মার্চ) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করতে অধ্যাদেশ জারি করেছে, নির্বাচন কোন পন্থায় হবে, জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, জাতীয় সংসদ সিদ্ধান্ত নেবে যে স্থানীয় সরকার নির্বাচন দলীয় হবে নাকি নির্দলীয় হবে।

সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এই নির্বাচন কমিশনার জানান, আইন অনুযায়ী পর্ষদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। তবে পর্ষদ ভেঙে দেওয়ার ক্ষেত্রে পরবর্তী ১৮০ দিনের মধ্যে ভোট করতে হয়। তিনি বলেন, “সরকার এখন যেভাবে ব্যবস্থা নিতে বলছে, কমিশন সেভাবেই ব্যবস্থা নেবে। নির্বাচন কমিশনের মূল কাজ হলো নির্বাচনের ব্যবস্থাপনা করা।”

অন্য আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদে নারী আসনের নির্বাচনে আনুপাতিক হারে দলগুলো আসন পাবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হয়েছে জানতে চাইলে মো. আনোয়ারুল ইসলাম বলেন, …এখনো মূল্যায়ন করিনি। সবাই বলেছে ভালো হয়েছে। যারা নির্বাচন করছে, এটা তো গোপন কিছু হয় নাই এবারের ইলেকশনে। সিসি টিভি ছিল, ড্রোনের ছবি ছিল। বডি ওর্ন ক্যামেরা ছিল।

তিনি বলেন, প্রিজাইডিং অফিসার কী করবেন, এজন্য তার পেছনে একজন আনসার লাগায়া রেখেছি। বলেছি তার দেহরক্ষি, তার পাহারা দিয়েছে, তাকেও পাহারা দিয়েছে। রিটার্নিং অফিসার ওয়াশরুমে গেলেও আমাদের লোক লাগানো ছিল।

এই নির্বাচন কমিশনার বলেন, এতে দু’টো জিনিস হয়েছে। প্রিজাইডিং মনে করেছে আমি সিকিউরড, আর যিনি পাহারা দিয়েছে তিনি মনে করেছেন দেখি কই যায়, কী করেন? সে জন্য ইচ্ছা করলেই কেউ কিছু করতে পারে নাই এই নির্বাচনে।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে দলগুলো তাদের প্রাপ্ত আসনের আনুপাতিক হারে আসন লাভ করবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

স্থানীয় সরকার নির্বাচন দলীয় হবে কি না, সিদ্ধান্ত সংসদে : ইসি আনোয়ারুল

প্রকাশের সময় : ০৯:১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬