Dhaka মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে বন্দুক ও তাজা গোলাবারুদসহ বনদস্যু দয়াল বাহিনীর সদস্য আটক

বাগেরহাট জেলা প্রতিনিধি : 

বাগেরহাট সুন্দরবন থেকে একনলা বন্ধুক ও তাজা গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর আব্দুল হালিম (৩৬) কে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। বনের মধ্য থেকে একটি একনলা বন্ধুক ও চারটি তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর এক সদস্য রসদ সরবরাহের নিমিত্তে সুন্দরবনে গমন করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল ১০টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান দাকোপ থানাধীন শিবসা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকা থেকে সুন্দরবনের কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহকারী আব্দুল হালিমকে আটক করা হয়।

এ কর্মকর্তা বলেন, পরে আটক ডাকাতের তথ্যের ভিত্তিতে, দুপুর ১টায় দাকোপ থানাধীন টাকাতোলা খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

আটক ডাকাত আব্দুল হালিম (৩৬) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল।

জব্দ করা আলামত ও আটক ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, আমরা দস্যুদের উদ্দেশে বলতে চাই, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছনায় ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার

সুন্দরবনে বন্দুক ও তাজা গোলাবারুদসহ বনদস্যু দয়াল বাহিনীর সদস্য আটক

প্রকাশের সময় : ০৭:৫৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬