Dhaka মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট থেকে সরাসরি ফ্লাইট যাবে নিউইয়র্কে: বিমান প্রতিমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৮:০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
  • ২৫২ জন দেখেছেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, আগামীতে সিলেট থেকে সরাসরি নিউইয়র্কে ফ্লাইট যাবে। শুক্রবার (১২ আগস্ট) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে রিজিওনাল হাব হিসেবে ব্যবহার করতে উন্নয়নকাজ করা হচ্ছে। ইতোমধ্যে রানওয়ে সম্প্রসারণ করাসহ এ বিমানবন্দরকে মানসম্পন্ন করতে নতুন টার্মিনাল ভবনের কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, আমরা এতদূর অগ্রসর হয়েছি যে, আগামীতে সিলেট থেকে সরাসরি নিউইয়র্কে ফ্লাইট যাবে। সেদিন আর বেশি দূরে নয়।

এর আগে সকাল ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসনে এক বৈঠকে অংশগ্রহণ করেন প্রতিমন্ত্রী।

এ বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বিমান মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, ওসমানী বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ধানের শীষ জিতে গেলে প্রকৃত অর্থে জনগণই জিতে যাবে : মোশাররফ হোসেন

সিলেট থেকে সরাসরি ফ্লাইট যাবে নিউইয়র্কে: বিমান প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৮:০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২