Dhaka বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিআইসির অভিযানে পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

নিজস্ব প্রতিবেদক : 

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকে থাকা একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা লকারটি জব্দ করা হয়েছে বলে সিআইসির মহাপরিচালক আহসান হাবীব জানিয়েছেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে (লকার নং-১২৮)। এই লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে। বিস্তারিত পরে জানানো হবে।

এনবিআর সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লকারটি চিহ্নিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানে স্বর্ণালংকারসহ কিছু গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। তবে এখনই কিছু নিশ্চিত করা সম্ভব নয়। লকারটি এখনও খোলা হয়নি। আইনি প্রক্রিয়া অনুসরণ করে যথাসময়ে তা খোলা হবে।

আবহাওয়া

সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন নিশো

সিআইসির অভিযানে পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

প্রকাশের সময় : ১২:৪৯:০০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫