Dhaka রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল অস্ত্র-গুলিসহ গ্রেফতার

পাবনা জেলা প্রতিনিধি : 

পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলুর ছেলে শিরহান শরিফ তমালকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি তিনি।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-১২ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

র‌্যাব জানায়, গ্রেফতারকালে তমালের কাছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা পাওয়া গেছে। এ সময় তার ব্যবহৃত প্রাইভেট কারও জব্দ করা হয়।

তমাল ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। ২০১৭ সালের নভেম্বরে সাংবাদিক মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার পর ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার’ অভিযোগে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তমাল আত্মগোপনে ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শাহজালাল বিমানবন্দরে ৪৯৮ গ্রাম স্বর্ণালংকারসহ আটক ১

সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল অস্ত্র-গুলিসহ গ্রেফতার

প্রকাশের সময় : ১২:০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪