Dhaka বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে পুলিশ : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে পুলিশ একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‘জানুয়ারি-২০২৬ মাসিক অপরাধ পর্যালোচনা সভা’য় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনে পুলিশ সদস্যরা নিরপেক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করেছেন। এর মাধ্যমে পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে পেরেছে।

ভবিষ্যতেও এই ভাবমূর্তি ধরে রাখতে সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার (অতিরিক্ত আইজি) আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ইফতারের আগে রাজধানীতে যানজট বৃদ্ধি পায়। তাই সংশ্লিষ্টদের সতর্ক থেকে দায়িত্ব পালনের মাধ্যমে নগরবাসীকে নির্বিঘ্নে বাসায় পৌঁছাতে সহায়তা করতে হবে। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, সামনে মহান একুশে ফেব্রুয়ারি ও অমর একুশে বইমেলার মতো গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠান রয়েছে।” এছাড়া রমজানে বিশেষ করে তারাবির সময় চুরি ও ছিনতাই প্রতিরোধে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

সভায় জানুয়ারি মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন কমিশনার।

জানুয়ারিতে ডিএমপির অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মতিঝিল বিভাগ। শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে হাজারীবাগ। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ আল আমিন সরকার।

শ্রেষ্ঠ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন ভাটারা থানার মো. হাফিজুর রহমান ও পল্টন থানার মোহাম্মদ সাইফুর রহমান। এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন খিলগাঁও থানার দেবাশীষ চক্রবর্তী ও মোহাম্মদপুর থানার মো. রকিবুল হাসান।

গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-ওয়ারী বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন।

ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট যৌথভাবে নির্বাচিত হয়েছেন দারুস সালাম ট্রাফিক জোনের হারুন অর রশিদ ও ওয়ারী ট্রাফিক জোনের এস এম হাসান মাহমুদ।

সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে পুলিশ : ডিএমপি কমিশনার

প্রকাশের সময় : ১০:০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬