Dhaka বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : 

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি এই ভাষণ দেবেন।

এক বার্তায় তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার একযোগে প্রধানমন্ত্রীর এ ভাষণ সম্প্রচার করবে। বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোও এ ভাষণ সম্প্রচার করবে।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই হবে দেশবাসীর উদ্দেশে তার প্রথম আনুষ্ঠানিক বার্তা, যেখানে তিনি নতুন সরকারের কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ পড়ান। একই দিন বিকালে মন্ত্রিসভার শপথও অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের সময় : ০১:১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬