Dhaka মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক সংস্কারের দাবিতে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ

ঝালকাঠি  প্রতিনিধি : 

একটু বৃষ্টি হলেই পানি জমে যায় ঝালকাঠি পৌর শহরের খানাখন্দে ভরা একটি রাস্তায়। ফলে কাদা-পানিতে একাকার রাস্তায় যাতায়াত করতে হিমশিম খেতে হয় স্থানীয় লোকজনকে। কিন্তু তারপরও সংস্কার হচ্ছে না রাস্তাটি। তাই সড়ক সংস্কারের দাবিতে খানাখন্দে জমা কাদা-পানিতে কচুগাছ লাগিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (১২ জুলাই) সকাল ১১টায় শহরের টাউন মসজিদ সড়কের বাসিন্দারা মানববন্ধন ও কচুগাছ লাগিয়ে এ প্রতিবাদ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, ওই সড়ক দিয়ে যাতায়াতকারী মাহমুদ আলম সৈকত, আনিচুর রহমান, সুমন হাওলাদার ও রিফাত হোসেনসহ আরো অনেকে।

বক্তারা অভিযোগ করেন, ঝালকাঠি শহরের সিটিপার্ক থেকে কাঠপট্টি ট্রলারঘাট পর্যন্ত এক কিলোমিটার সড়কটি দীর্ঘ কয়েক বছর ধরে খানাখন্দে ভরা। সংস্কার না করায় সামান্য বৃষ্টি হলেই হাঁটু সমান পানি জমে। সড়কের কোথাও কোথাও কাদায় ভরে গেছে। স্কুল-কলেজের অনেক শিক্ষার্থী এই সড়ক দিয়ে যাতায়াতের সময় পরে গিয়ে আহত হয়। কিন্তু এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না।

মানববন্ধনে অংশ নেওয়া অকেনেই বলেন, আজকে এই সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ এবং সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানানো হয়।

এ ব্যাপারে ঝালকাঠি পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদার বলেন, পৌরসভার বেশিরভাগ সড়কই সংস্কার অথবা নতুন করে নির্মাণ করা হয়েছে। যেগুলো বাকি আছে, তাও দ্রুততম সময়ের মধ্যে করা হবে। আমরা সংশ্লিষ্ট দপ্তরে প্রজেক্ট জমা দিয়েছি। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ধানের শীষ জিতে গেলে প্রকৃত অর্থে জনগণই জিতে যাবে : মোশাররফ হোসেন

সড়ক সংস্কারের দাবিতে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ

প্রকাশের সময় : ০৪:৩৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩