Dhaka রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক অবরোধ করে যানজট সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির

নিজস্ব প্রতিবেদক : 

বিভিন্ন দাবিতে বা প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (১২ মে) গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় জনগণের প্রতি এ অনুরোধ জানান ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, বিভিন্ন দাবি-দাওয়া আদায়, প্রতিবাদ কর্মসূচি ইত্যাদির নামে রাজধানীতে সম্প্রতি যখন-তখন সড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অফিসগামী যাত্রীরা নানা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। বিদেশগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী পরিবহনে সৃষ্টি হচ্ছে মারাত্মক ব্যাঘাত। যানজট কমানোর জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ প্রাণান্তকর চেষ্টা করছে। তথাপি কারণে-অকারণে সড়ক অবরোধ করার মতো ঘটনায় সৃষ্টি হচ্ছে ব্যাপক জনদুর্ভোগ।

এমতাবস্থায় সম্মানিত নগরবাসীর বৃহত্তর স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার নিমিত্তে অহেতুক সড়ক অবরোধ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করেন তিনি।

আবহাওয়া

ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে নিজ বাসা থেকে : ডিএনসিসি প্রশাসক

সড়ক অবরোধ করে যানজট সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির

প্রকাশের সময় : ১২:২৬:০২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫