Dhaka শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায়। আশা করি আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে। বলবেন, এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতে সংসদে যেসব নেতিবাচক সৃষ্টি হয়েছে, সেগুলো মানুষের মন থেকে আমরা মুছে দেব।

শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় এসে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,কর্মশালার দ্বিতীয় দিনে সংবিধান, কার্যপ্রণালি বিধি (রুলস অব প্রসিজার), কাস্টমস কনভেনশন অব দ্য হাউস নিয়ে আলাপ হয়েছে এবং তার সঙ্গে পৃথিবীর বিভিন্ন পার্লামেন্ট—যে সমস্ত পার্লামেন্টের রেফারেন্স আমরা দিয়ে থাকি, হাউস অব কমনস এবং বিভিন্ন দেশের যারা শক্তিশালী গণতন্ত্রের চর্চা করে থাকে, সেই সমস্ত দেশের পার্লামেন্টারি প্র্যাকটিসের ওপর আমরা কথা বলেছি। রেফারেন্স বুক আমরা দিয়েছি, বাংলাদেশেও অনেক কিছু রেফারেন্স বুক আছে, সেগুলোর কথা বলেছি আর পার্লামেন্ট লাইব্রেরি যাতে আমরা ব্যবহার করি সে জন্য নসিহত করেছি।

‘এভাবে নিজেদের মধ্যে আলোচনা করে আমরা সংসদীয় চর্চায় নিজেদের শক্তিশালী ও সমৃদ্ধ করার চেষ্টা চালু রাখছি। আশা করি, আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে যে, এ রকম একটি সংসদ তারা দেখতে চেয়েছিলেন। অতীতে সংসদে অপসংস্কৃতির চর্চা যেগুলো হয়েছে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো। আমরা একটা ভালো পার্লামেন্টারি প্র্যাকটিস সৃষ্টি করব এবং তার মাধ্যমে নজির স্থাপন করব,’ যোগ করেন তিনি।

সালাহউদ্দিন আরও বলেন, ‘জাতির জন্য আমরা বেস্ট কন্ট্রিবিউশন যাতে করতে পারি, এই পার্লামেন্টের মধ্য দিয়ে সেই চেষ্টা করছি।’

দুই-তৃতীয়াংশ সংসদ সদস্য একেবারে নতুন, যাদের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে এটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে কি না জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘নতুন সংসদ সদস্যরা নতুন করে যাত্রা শুরু করবেন, শিখবেন ভালো। তাদের ভেতরে কোনো প্রিকনসিভড আইডিয়া না থাকলে ভালো মতো লার্নিংটা হয়। সদ্য ভূমিষ্ঠ শিশু, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর নতুন সংস্কৃতি শেখে সেভাবে আমরা নবীন সংসদ সদস্যদের প্রস্তুত করার চেষ্টা করছি।’

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রথমবারের মতো ২৯৬ জন গেজেটেড সংসদ সদস্যের মধ্যে ২১৯ জনই নতুন সদস্য। এরই মধ্যে বিএনপির কতজন, হিসেব করে দেখা হয়নি।

তিনি বলেন, এখানে রুলস অব প্রসিডিউর সম্পর্কে, পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড কনফ্লিক্ট অব ইন্টারেস্ট এ বিষয়ে কথা বলেছি। আর বিভিন্ন বিষয়ে রীতিনীতি, রেওয়াজ, পদ্ধতি— পার্লামেন্টের এগুলো যাতে আমরা শিখি, সে বিষয়ে আমরা নিজেরা আলোচনা করেছি। বিশেষ করে সংবিধান, রুলস অব প্রসিডিউর, কাস্টমস কনভেনশন অব দ্য হাউস— এগুলো নিয়ে আলাপ হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের ভবিষ্যৎ সংসদ সেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে। এইরকম একটি সংসদ তারা দেখতে চেয়েছিলেন।

নতুন সংসদ সদস্যদের নিয়ে সালাহউদ্দিন বলেন, যারা নতুন সংসদ সদস্য, তারা নতুন করে যাত্রা শুরু করবেন, শিখবেন ভালো। তাদের ভেতরে কোনো খারাপ সংস্কৃতি না থাকলে ভালো শিক্ষাটা পাবেন। একটা বাচ্চা যেমন জন্মগ্রহণের পর সতেজ সংস্কৃতি শিখে, ঠিক সেইভাবে নবীন সংসদ সদস্যদেরও প্রস্তুত করার চেষ্টা করছি।

নতুন সংসদ সদস্যরা জনপ্রত্যাশা পূরণে কাজ করবে এই লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রথমবার নির্বাচিত বিএনপির সংসদ সদস্যদের, সংসদীয় কার্যক্রম, বিধি-বিধান ও সংসদীয় আচার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা চলছে। দুদিনের এ কর্মশালার শেষ দিনের কার্যক্রম চলছে। সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। বিকেলের সেশনে থাকবেন সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে, তা তুলে ধরা হচ্ছে এই কর্মশালায়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাড়ে ৩ কিলোমিটার কাঁচা রাস্তায় ৫৪ বছরে ধরে ভুগছে কয়েক গ্রামের বাসিন্দা

সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০১:৫৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬