Dhaka বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০২:১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১৮৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আগামী ১২ মে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তফসিল ঘোষণা করেন ইসি সচিব আখতার আহমেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। বাতিল হওয়া মনোনয়নের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হবে ২৬ এপ্রিল এবং এর নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। এছাড়া ২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ইসি সচিব জানান, আসন বণ্টনে বিএনপি ও তাদের জোট পাচ্ছে ৩৬টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি জোট পেয়েছে ১৩টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য রয়েছে একটি আসন।

তিনি জানান, রুমিন ফারহানা কোনো জোটে থাকছেন না। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রস্তুতি শুরু হয়েছে।

Tag :

আবহাওয়া

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা

প্রকাশের সময় : ০২:১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬