Dhaka শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংবিধান তাদের পরাজয়ের দলিল, তাই ছুড়ে ফেলতে চায় জামায়াত : চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক : 

সংবিধান তাদের পরাজয়ের দলিল, তাই ছুড়ে ফেলতে চায় জামায়াত। এমন মন্তব্য করেছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মণি।

শুক্রবার (৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান টাকা চুরি করতে আসেননি উল্লেখ করে নুরুল ইসলাম মণি বলেন, ২৭ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। আওয়ামী লীগ দেশের টাকা পাচার করেছে। যুবলীগের সদস্যদের অস্ত্র নিতে কোনো লাইসেন্স লাগত না। তারা চাইলেই অস্ত্রের লাইসেন্স পেতেন। তারেক রহমান চায় দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান সোজা হয়ে দাঁড়াক। জনগণের স্বাধীনতা আর সুশাসন নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে। জুলাই সনদের বিপক্ষে নয়, জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় সরকার।

জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি সহ্য করা হবে না বলে জানিয়ে চিফ হুইপ তিনি বলেন, বিএনপি এই সনদের পক্ষে রয়েছে এবং এর প্রতিটি অক্ষর বাস্তবায়নে দলটি অঙ্গীকারবদ্ধ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন এবং এ লক্ষ্যেই দল কাজ করছে।

তিনি দাবি করেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে এসে বিএনপি এই সনদ বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে।

বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, তারা একের পর এক অবস্থান বদলাচ্ছে, কখনো স্থানীয় সরকার নির্বাচন, কখনো সংস্কার, আবার কখনো সংবিধান পরিবর্তনের দাবি তুলছে। এসব দাবি পরাজয়ের প্রতিক্রিয়া বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, নির্বাচনের আগে তারা পিআর (আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন) ব্যবস্থা চেয়েছিল। আমেরিকা, ইংল্যান্ড বা আমাদের পাশের দেশ ভারতের মতো বড় গণতান্ত্রিক দেশগুলোতেও এই ব্যবস্থা নেই। তারা বলছিল পিআর না দিলে নাকি নির্বাচন হতে দেওয়া হবে না। কিন্তু আমরা তখন স্পষ্ট বলেছি, কোনো বিশেষ অযৌক্তিক দাবি বাস্তবায়নের অজুহাতে নির্বাচন আটকে রাখা যাবে না।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি এর বিরোধিতা করেনি; বরং কিছু ভিন্নমত দিয়েছে, যা সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে। একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই এটি বাস্তবায়ন করা হবে এবং এ বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনা হবে।

দলের নেতৃত্বের প্রশংসা করে মনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে সুশাসনের একটি উদাহরণ তৈরি হয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আমলে দেশের মানুষ কেন ভালো থাকল, শুধু এই কারণেই বিএনপিকে ১৭ বছর ভুগতে হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, নানা অসংগতি থেকে জিয়াউর রহমান দেশটাকে বের করে এনেছিলেন। কিন্তু ফলাফল হিসেবে তাকে হত্যা করা হয়েছে।

চিফ হুইপ বলেন, বেগম জিয়ার আমলে দেশের মানুষ কেন ভালো থাকল, কেন দেশের উন্নতি হলো? শুধু এসব কারণে আমরা ১৭ বছর ভুগেছি। মানুষ যখন মানবেতর জীবনযাপন করে শেষ হয়ে যাচ্ছিল, তখন জিয়াউর রহমান ক্ষমতায় এসে বহুদলীয় রাজনীতি প্রবর্তন করেন। তার খাল খনন কর্মসূচির ফলে তিন বছরের মাথায় খাদ্য সংকট দূর হয়েছিল। বর্তমানে তারেক রহমানও একই পথে হাঁটছেন এবং বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি হাতে নিয়েছেন।

শেখ মুজিবুর রহমানের সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতাকে অরক্ষিত রেখে তিনি আত্মসমর্পণ করেছিলেন। বিবিসির সাংবাদিক সিরাজের উদ্ধৃতি দিয়ে তিনি দাবি করেন, সিরাজের বলা ৩ লাখ শহীদকে শেখ মুজিব ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন। এছাড়া জিয়া উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ নেই বলে শেখ হাসিনা সংসদে যে মন্তব্য করেছিলেন, তারও সমালোচনা করেন তিনি।

মুজিব বাহিনীর কর্মকাণ্ড তুলে ধরে চিফ হুইপ বলেন, তারা অত্যন্ত নৃশংস ছিল। বাবা-মায়ের সামনে ছেলেকে হত্যা বা বাবার হাতে কুড়াল দিয়ে ছেলের মাথা বিচ্ছিন্ন করার মতো ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশ থেকে ২৭ লাখ কোটি টাকা পাচার করেছে এবং যুবলীগের সদস্যদের অস্ত্রের লাইসেন্স লাগত না।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম (বীর মুক্তিযোদ্ধা) প্রমুখ।

আবহাওয়া

প্রকাশের সময় : ০৬:১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬