Dhaka মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংবিধানে উপ-রাষ্ট্রপতি, উপ-প্রধানমন্ত্রী পদ রাখার প্রস্তাব বিএনপির

নিজস্ব প্রতিবেদক : 

সংবিধান সংস্কার কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি। যেখানে সংবিধানে উপ-প্রধানমন্ত্রী, উপ-রাষ্ট্রপতি, পরপর দু’বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, সংসদে উচ্চকক্ষ, গণভোটের বিধান পুনঃপ্রবর্তন করার প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজের কার্যালয়ে তার কাছে এই প্রস্তাবনা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির প্রস্তবনায় ব্যালেন্স অব পাওয়ারের কথা বলা হয়েছে। সংস্কার কমিটি সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দেবে। তারপর নির্বাচিত সরকার এসে এসব সংশোধন করবে।
তিনি বলেন, আমরা প্রস্তাবনার মূল অংশে রাজনৈতিক ক্যারেক্টার পরিবর্তন করার বিষয়ে প্রস্তাবনা করেছি। জনগণেরর যে আকাংঙ্খা এবং জুলাই আগস্টের যে শহীদের রক্তের অঙ্গিকার তার চেতনাকে মাথায় রেখে ভবিষ্যতে যাতে একনায়কতন্ত্রের সৃষ্টি না হয় সেগুলো মাথায় রেখে আমরা প্রস্তাবনাগুলো দিয়েছি।

সালাহ উদ্দিন বলেন, আইন বিভাগ, বিচার বিভাগসহ সমস্ত জায়গা আমরা প্রস্তাবনা দিয়েছি। যাতে করে রাষ্ট্রের ভারসাম্য সৃষ্টি হয়।

অপরদিকে কমিশন প্রধান আলী রিয়াজ বলেন, সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আগামী সপ্তাহে সারাদেশে জরিপ করা হবে। গ্রাম থেকে শহর, তরুণ থেকে বৃদ্ধ সকলের মতামত নেয়া হবে।

অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন লিখিতভাবে সংবিধান সংস্কারের প্রস্তাব পাঠাতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছিল। একইসাথে এই কমিশন ইতোমধ্যে বিশিষ্ট নাগরিকসহ অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময় শুরু করেছে।

আবহাওয়া

প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

সংবিধানে উপ-রাষ্ট্রপতি, উপ-প্রধানমন্ত্রী পদ রাখার প্রস্তাব বিএনপির

প্রকাশের সময় : ০১:২৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪