Dhaka সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজার জেলা প্রতিনিধি :

মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের লামুয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে তিন জন।

সোমবার (৩০ মার্চ) বিকালে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চালক আব্দুল হান্নান (৫০) রয়েছেন। বাকি দুই জনের পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন। নিহত ও আহত সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।

তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আওলাদ মিয়া। নিহতদের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল রাখা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। হতাহতের সংখ্যা ও পরিচয় জানতে কাজ করছে পুলিশ।

আবহাওয়া

প্রকাশের সময় : ১০:১০:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬