Dhaka শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরের বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চা দোকানির

শেরপুর জেলা প্রতিনিধি : 

শেরপুরের নালিতাবাড়ীতে নিজের চায়ের দোকানে থাকা চুলায় বিদ্যুৎসংযোগ দিতে গিয়ে শাহিন মিয়া নামে এক চা দোকানি মারা গেছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার নন্নী ইউনিয়নের পশ্চিম নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত চা-দোকানির নাম শাহিন মিয়া (৩৮)। তিনি পশ্চিম নিশ্চিন্তপুর গ্রামের ওমর মৃত আতর আলী ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শাহিন মিয়া আজ শনিবার সকালে দোকানে চা বানানোর জন্য চুলায় স্থাপন করা বৈদ্যুতিক মোটরে সংযোগ দেন। এ সময় অসাবধানতাবশত ছেঁড়া তার হাতে লেগে বিদ্যুতায়িত হন তিনি।

স্থানীয় লোকজন শাহিনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় নন্নী বাজারে নিয়ে যান। সেখান থেকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানান পরিবারের লোকজন।

নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে : প্রতিমন্ত্রী নুর

শেরপুরের বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চা দোকানির

প্রকাশের সময় : ০৩:৪০:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪