Dhaka সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাহ আমানতে আরও ৫টি ফ্লাইট বাতিল

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

মধ্যপ্রাচ্যে ইরানের সাথে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধের কারণে দুবাই, আবুধাবি ও শারজাহ’র এয়ারফিল্ড বন্ধ থাকায় শাহ আমানত বিমানবন্দরের ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবার (২ মার্চ) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মধ্যপ্রাচ্যগামী বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে: বিমান বাংলাদেশ এয়ারলাইনস: মধ্যপ্রাচ্যগামী ২টি ডিপার্চার (ফিরতি) ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইনস: ১টি ডিপার্চার ও ১টি অ্যারাইভাল (আগমনী) ফ্লাইট। এয়ার আরাবিয়া: মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ফ্লাইট।

দুবাই-শারজাহ রুটে অচলাবস্থা থাকলেও ওমানের মাস্কাট রুটে বিমান চলাচল করছে। সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে সালাম এয়ারের একটি ফ্লাইট (OV-401) শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে ৯টা ৩০ মিনিটে ফ্লাইটটি (OV-402) পুনরায় যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অস্থিরতার পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত মোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনস বা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের প্রধান কয়েকটি বিমানবন্দর বন্ধ থাকায় এই শিডিউল বিপর্যয় ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটের এই অনিশ্চয়তা এবং সময়সূচিতে পরিবর্তন অব্যাহত থাকতে পারে। হঠাৎ ফ্লাইট বাতিলের কারণে বিপাকে পড়েছেন শত শত প্রবাসী যাত্রী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাজশাহীতে ‘ডাকাত সন্দেহে’ গণপিটুনিতে নিহত ১

শাহ আমানতে আরও ৫টি ফ্লাইট বাতিল

প্রকাশের সময় : ১২:৩০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬