Dhaka বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালালে দুই প্রবাসী যাত্রীর কাছ থেকে ৬৭ লাখ টাকার আইফোন ও সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক : 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ৬৭ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের অবৈধ স্মার্টফোন ও বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার (১১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস গোয়েন্দা বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। চোরাচালান ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশের বিজি-৩৫৬ ফ্লাইটের যাত্রী আলমগীর কবিরের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে তল্লাশি করা হয়। এ সময় তার লাগেজে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা মোট ৪৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়। এর মধ্যে আইফোন ব্র্যান্ডের ১৪টি, স্যামসাং ব্র্যান্ডের ১৪টি এবং অন্যান্য ব্র্যান্ডের আরও ১৭টি স্মার্টফোন রয়েছে। জব্দকৃত এসব ফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ লাখ টাকা।

অন্যদিকে শারজাহ থেকে আসা অপর একটি ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ৬৩ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট আটক করে গোয়েন্দা দল। জব্দকৃত এই সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৭৬ হাজার টাকা।

উভয় ঘটনায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে জব্দ হওয়া পণ্যগুলো কাস্টম হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কুয়াকাটায় এ কেমন শত্রুতা, জেলের জাল-নৌকায় আগুন

শাহজালালে দুই প্রবাসী যাত্রীর কাছ থেকে ৬৭ লাখ টাকার আইফোন ও সিগারেট জব্দ

প্রকাশের সময় : ০৩:১৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬