Dhaka বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:২১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • ২৭২ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

শপথ নিয়েছেন জাতীয় সংসদের ৬১ নাটোর-৪ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবকে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি ও হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস ৩০ আগস্ট মারা যায়। এতে ওই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হয়। প্রতীক বরাদ্দ ২৫ সেপ্টেম্বর ও ১১ অক্টোবর ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু সেখানে কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না। পরে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক সিদ্দিকুরকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বগুড়ায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ৯

শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী

প্রকাশের সময় : ১২:২১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩