Dhaka বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লঞ্চের টিকিট কাটতে লাগবে জাতীয় পরিচয়পত্র : বিআইডব্লিউটিএ

নিজস্ব প্রতিবেদক : 

লঞ্চের টিকিট কাটার জন্য যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি সঙ্গে রাখতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বৃহস্পতিবার (১২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদকে সামনে রেখে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের আগে পাঁচ দিন সদরঘাট থেকে নির্গমনকারী সব যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এ ছাড়া, ঈদের পরের পাঁচ দিন অন্যান্য নদী বন্দর থেকে সদরঘাটে আগমনকারী সব যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে। আগামী ১৬ থেকে ২৬ মার্চ পর্যন্ত দিন-রাত সার্বক্ষণিক সব ধরনের বাল্কহেড চলাচল বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

ঈদের আগে তিন দিন এবং ঈদের পরে তিন দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার বহনকারী ট্রাক এবং জ্বালানি বহনকারী যানবাহন ছাড়া সাধারণ ট্রাক, কাভার্ড ভ্যান এবং লরি ফেরিতে পারাপার বন্ধ থাকবে বলেও জানিয়েছে বিআইডব্লিউটিএ।

কোনো জরুরি প্রয়োজনে ও সেবা সংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএ’র হটলাইন ১৬১১৩ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে নৌপথে চলাচলকারী যাত্রীসাধারণকে।

এদিকে, ঈদকে সামনে রেখে ঢাকার বছিলা লঞ্চঘাট ও কাঞ্চন ব্রিজসংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে ১৭ মার্চ থেকে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু হচ্ছে। ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে বিশেষ নৌসেবার আওতায় এই উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

নৌ-মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, কাঞ্চন ব্রিজসংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-ডেমরা-নারায়ণগঞ্জ-চাঁদপুর-কালিগঞ্জ-হিজলা হয়ে বরিশাল পর্যন্ত নৌযান চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া, ঢাকার বছিলা ব্রিজসংলগ্ন বছিলা লঞ্চঘাট থেকে বছিলা-সদরঘাট-মুন্সিগঞ্জ-চাঁদপুর-ঈদগা ফেরিঘাট এবং শরীয়তপুর-ইলিশা-হাকিমুদ্দিন-গলাচিপা রুটে যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।

ঈদযাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নৌপথে যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

লঞ্চের টিকিট কাটতে লাগবে জাতীয় পরিচয়পত্র : বিআইডব্লিউটিএ

প্রকাশের সময় : ০৮:৩৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬