Dhaka মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে বিএনপি নেতার বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : 

লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে বেলাল হোসেন নামে এক ব্যবসায়ী ও বিএনপি নেতার বসতঘরের চারপাশে পেট্টোল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ঘরে ঘুমিয়ে থাকা আয়েশা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ব্যবসায়ী বেলালসহ তার ওপর দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তারও দগ্ধ হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।

বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং সূতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী।

দগ্ধ বিথি ও স্মৃতিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। বিএনপি নেতা বেলাল সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পরিবার ও স্থানীয় জানায়, রাতে বেলাল তার স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দৃর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিশু আয়েশা দগ্ধ হয়ে মারা যায়। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার অপর দুই মেয়ে। পরে স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথী ও স্মৃতিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থায় আশংকাজনক। দুজনের শরীরের অধিকাংশই পুড়ে গেছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এ সময় নিহত এক শিশু ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থায় গুরুতর। অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা যান। আরও তিনজন অগ্নিদগ্ধ হন। আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি কি পরিকল্পিতভাবে নাশকতা কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

আবহাওয়া

সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন নিশো

লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে বিএনপি নেতার বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ১২:০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫