Dhaka বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনই সংকটের একমাত্র কার্যকর সমাধান।

বুধবার (২৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজসন সৌজন্য সাক্ষাতে এলে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ভাসানচর এবং কক্সবাজারে থাকা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বজায় রেখে বাস্তব পথ চিহ্নিত করার জন্য বাংলাদেশ ইউএনএইচসিআর এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাবে।

তিনি বিদ্যমান তহবিল ঘাটতির পরিপ্রেক্ষিতে ইউএনএইচসিআর-এ যৌথ সাড়াদান প্রক্রিয়ার (জেআরপি) অধীনে খাদ্য, ওষুধ, পানি এবং স্যানিটেশন এবং শিক্ষাসহ সর্বাধিক চাপের মানবিক প্রয়োজনগুলি মোকাবিলা করার জন্য চলমান প্রচেষ্টা বজায় রাখার আহ্বান জানান।

তারা উভয়ে রোহিঙ্গাদের অর্থায়ন ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি বাড়াতে সহযোগিতা করতে সম্মত হন।

ইভো ফ্রেইজসন বছরের পর বছর ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাদের আতিথেয়তার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই মানবিক সংকটে বাংলাদেশকে সহায়তা করার জন্য সংস্থাটির অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আবহাওয়া

স্বামীর পরকীয়ার কারনে ভেঙে গেল মৌসুমী হামিদের সংসার

রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ১০:৩৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬