Dhaka শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের গোলাগুলি, নিহত ১

কক্সবাজার জেলা প্রতিনিধি : 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের গোলাগুলিতে বশির উল্লাহ (৩৫) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জুন) সাড়ে ৪টার দিকে কক্সবাজারের উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১০ ব্লক এইচ/৩২ এ ঘটনা ঘটে।

নিহত যুবক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লক এইচ/৩২ এর ফজু মিয়ার ছেলে।
ক্যাম্প সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার ভোরে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১০ এর এইচ/৩২ ব্লকে আরসা ও আর এস ও সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। গোলাগুলিতে উভয় গ্রুপ মিলে আনুমানিক ১০ থেকে ১২ রাউন্ড গুলি বিনিময় করে। পরে গোলাগুলিতে রোহিঙ্গা যুবক বশির উল্লাহ গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ক্যাম্প-৯ এর আইএমও হাসপাতালে ভর্তি করা নেওয়া হয়। এ সময় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরে কক্সবাজার যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, গোলাগুলিতে জড়িতরা আরসা ও আরএসও’র সন্ত্রাসী বলে দাবি ক্যাম্পবাসীর।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার ভোরে রোহিঙ্গা ক্যাম্প দুই সন্ত্রাসী গ্রুপের মাঝে গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি জানান, মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঈদযাত্রায় নৌপথে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকায় যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে

রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের গোলাগুলি, নিহত ১

প্রকাশের সময় : ০২:০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩