Dhaka বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রপতিকে ভোটের প্রস্তুতি জানাতে বঙ্গভবনে সিইসিসহ কমিশনাররা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:২২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • ২৮৮ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১১টা ৫২ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার বঙ্গভবনে প্রবেশ করেন।

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার জন্যই এ সাক্ষাৎ। এসময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন-তারিখের সম্মতি নিয়ে আসবে ইসি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসি ব্রিফ করবেন।

সংবিধান অনুযায়ী সংসদের ৫ বছর মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান সংসদের মেয়াদ ২০২৪ সালের ২৯ জানুয়ারি শেষ হবে। এক্ষেত্রে ৯০ দিনের গণনা শুরু হবে ২০২৩ সালের ১ নভেম্বর থেকে। নভেম্বরের মাঝামাঝি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা ও জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনের আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এতে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩। মোট ভোটারের মধ্যে নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২, পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।

সংসদ নির্বাচন সামনে রেখে তরুণদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দেওয়ায় ভোটার সংখ্যা বেড়েছে ৫ লাখ ৪০ হাজার ১৯৩ জন। জেলা নির্বাচন কর্মকর্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে ইসি। এ তালিকা অনুযায়ী সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

ইসি জানায়, জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করা দীর্ঘদিনের রীতি রয়েছে। এরপরই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে।

১৪ অথবা ১৫ নভেম্বর তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় ইসি। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হবে। এরই মধ্যে ১ নভেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বৈঠক করেছে ইসি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হাদি হত্যা মামলার ‘অধিকতর তদন্ত’ প্রতিবেদন অষ্টমবার পেছালো

রাষ্ট্রপতিকে ভোটের প্রস্তুতি জানাতে বঙ্গভবনে সিইসিসহ কমিশনাররা

প্রকাশের সময় : ১২:২২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩