Dhaka বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাবা-ছেলের

রাজশাহী জেলা প্রতিনিধি : 

রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর বাজার কলাহাট মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মৌগাছি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে কাওসার হোসেন এবং তার শিশুসন্তান রেদোয়ান।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর দেড়টার দিকে কাওসার তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। বানেশ্বর বাজার কলাহাট মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়।

ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মেঘনা-গোমতী সেতুতে একদিনে টোল আদায় ১ কোটি ৩৬ লাখ টাকা

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাবা-ছেলের

প্রকাশের সময় : ০৪:৩৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬