Dhaka শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।

চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

সূত্রাপুরে ভূমিকম্পে অনেকেই আতঙ্কে রাস্তায় নেমে আসেন
পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

রাজধানীর মগবাজারের বাসিন্দা হুমায়ুন ফরিদ  বলেন, হঠাৎ করে আমি খাট থেকে পড়ে গেছি। দৌড়ে নিচে চলে গেলাম। বাসার আশপাশের সবাই নিচে নেমে এসেছে। মানুষ খুবই উদ্বিগ্ন।

বরিশাল থেকে রাজীব আহমেদ জানান, ভূমিকম্পের সময় তিনি একতলায় একটি দোকানে বসে ছিলেন। সেখানে সবকিছু কাঁপছিল।

নেত্রকোনা শহরের নাগরা এলাকার বাসিন্দা নিরাময় সরকার বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি খেতে বসেছিলেন। ভবনটি হঠাৎ কেঁপে ওঠে। তাড়াহুড়া করে বাচ্চাদের নিয়ে বের হতে গিয়ে তিনি পায়ে ব্যথা পেয়েছেন। পরে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

আবহাওয়া

ভারতকে টাইব্রেকারে হারিয়ে টানা ২য় শিরোপা বাংলাদেশর

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

প্রকাশের সময় : ১২:৩০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫