Dhaka সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে সাত তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৪:২০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৫০ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর মাতুয়াইল মদিনা চত্বর শহরপল্লী এলাকার একটি নির্মাণাধীন ভবনের ৭ তলা থেকে পড়ে মো. নান্নু মন্ডল (৬০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী রাজু মিয়া জানান, নান্নু মিয়া রড মিস্ত্রির সহকারী ছিলেন। ওই ভবনের সাত তলায় সাটারিংয়ের কাজ করার সময় হঠাৎ উপর থেকে নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত নান্নুর গ্রামের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া থানার সোনাতলা গ্রামে। তিনি নিয়ামত মন্ডলের সন্তান। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, মৃতদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আবহাওয়া

বর্জ্যমুক্ত ঢাকা গড়তে নাগরিক ও করপোরেশনের যৌথ অংশীদারিত্বের বিকল্প নেই : ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে সাত তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময় : ০৪:২০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪