Dhaka রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৫

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৬টা থেকে শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, অভিযুক্তদের কাছ থেকে ২২ হাজার ৩৫৮টি ইয়াবা ট্যাবলেট, ২৪ কেজি ১৪০ গ্রাম গাঁজা, ২৪৩.৫ গ্রামে ৩০ পুরিয়া হেরোইন, ৩ বোতল ফেনসিডিল ও ১০টি ইনজেকশন জব্দ করা হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাফরুল্লাহ-নিক্সনের ২৩ চেয়ারম্যানসহ কয়েক হাজার নেতাকর্মী বিএনপিতে

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৫

প্রকাশের সময় : ০১:১৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩