নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মোহাম্মদপুরে একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টায় মোহাম্মদপুর কলেজ গেট মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কলেজ গেট মোড়ে চলন্ত অবস্থায় একটি নোহা মডেলের গাড়ীতে হঠাৎ করে আগুন লেগে যায়। ওই সময় কোন রকম ড্রাইভার জীবন নিয়ে গাড়ী থেকে বের হয়ে যায়। পরে পুরো গাড়ীটি মুহুর্তের মধ্যেই পুড়ে ছাঁই হয়ে যায়। কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে দেয়।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, কলেজ গেট হঠাৎ করে একটি গাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে, এ ঘটনাটি গাড়ীর ত্রুটির কারনে হয়েছে। হয়তো গ্যাসের কোন লিকেজ থেকে এ ঘটনা ঘটেছে।
তিনি বলেন, গাড়ীটি গণস্বাস্থ্যের মেডিসিন গাড়ি। এ ঘটনার পর সাথে সাথে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এ ঘটনায় কোন হতাহত কিংবা আহত নেই।
নিজস্ব প্রতিবেদক 
























